iPad-এ স্বাস্থ্য অ্যাপে আপনার ডেটা শেয়ার করুন
আপনি স্বাস্থ্য অ্যাপে স্টোর করা স্বাস্থ্য সম্পর্কিত ডেটা, যেমন স্বাস্থ্য সংক্রান্ত অ্যালার্ট ও ট্রেন্ড আপনার বন্ধু, পরিবার এবং আপনার অন্যান্য কাছের লোকজনের সাথে শেয়ার করতে পারেন।
প্রিয়জনের সঙ্গে স্বাস্থ্য সম্পর্কিত ডেটা শেয়ার করা
আপনি যাদের সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত ডেটা শেয়ার করেন, তারা উচ্চ হার্ট রেট ও অস্বাভাবিক হৃদস্পন্দন সংক্রান্ত নোটিফিকেশন এবং আপনার পাওয়া স্বাস্থ্য সংক্রান্ত নোটিফিকেশনও দেখতে পারেন। আপনি গুরুত্বপূর্ণ ট্রেন্ডের জন্য নোটিফিকেশন শেয়ার করতে পারেন, যেমন কোনো অ্যাক্টিভিটি অনেকটা কমে যাওয়া।
দ্রষ্টব্য: কারো সাথে স্বাস্থ্য সম্পর্কিত ডেটা শেয়ার করার জন্য আপনাকে আপনার কন্ট্যাক্টে তাদের যোগ করতে হবে।
আপনার iPad-এ স্বাস্থ্য
অ্যাপে যান।
-এ ট্যাপ করুন, তারপর “শেয়ারিং”-এ ট্যাপ করুন।নিম্নলিখিতের যেকোনো একটি করুন:
প্রথমবার শেয়ারিং সেট আপ করতে: “কোনো ব্যক্তির সাথে শেয়ার করুন”-এ ট্যাপ করুন।
কোনো অন্য কন্ট্যাক্টের সঙ্গে শেয়ার করতে: “অন্য ব্যক্তিকে যোগ করুন”-এ ট্যাপ করুন, তারপর “পরবর্তী”-তে ট্যাপ করুন।
আপনার কন্ট্যাক্টের তালিকায় কাউকে খুঁজতে সার্চ ফিল্ড ব্যবহার করুন, তারপর তাদের যোগাযোগের তথ্য নির্বাচন করতে তাদের সেগুলিতে ট্যাপ করুন।
“প্রস্তাবিত বিষয় দেখুন” বা “নিজে থেকে সেট আপ করুন”-এ ট্যাপ করুন, তারপর শেয়ার করার জন্য বিষয় নির্বাচন করুন।
স্ক্রিনে সমস্ত বিষয় দেখতে নিচে স্ক্রোল করুন, তারপর পরবর্তী স্ক্রিন দেখতে “পরবর্তী”-তে ট্যাপ করুন।
“শেয়ার করুন”-এ ট্যাপ করুন, তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।
আপনার আমন্ত্রণ গ্রহণ করা হলে আপনি একটি নোটিফিকেশন পাবেন।
ডাক্তারের সাথে স্বাস্থ্য সম্পর্কিত ডেটা শেয়ার করা
আপনি নিজের ডাক্তারের সাথে স্বাস্থ্য সম্পর্কিত ডেটা (যেমন হার্ট রেট, কত মিনিট ব্যায়াম করেছেন, কতক্ষণ ঘুমিয়েছেন, ল্যাব রিপোর্ট এবং হার্টের স্বাস্থ্য সংক্রান্ত নোটিফিকেশন) শেয়ার করতে পারেন। ডাক্তাররা তাদের হেলথ রেকর্ড সিস্টেমের ড্যাশবোর্ডে ডেটা দেখেন (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে উপলভ্য; যে সিস্টেমে প্রোভাইডারের সাথে স্বাস্থ্য অ্যাপের ডেটা শেয়ার করা যায়)।
আপনার iPad-এ স্বাস্থ্য
অ্যাপে যান।
-এ ট্যাপ করুন, তারপর “শেয়ারিং”-এ ট্যাপ করুন।নিম্নলিখিতের যেকোনো একটি করুন:
প্রথমবার শেয়ারিং সেট আপ করতে: “ডাক্তারের সঙ্গে শেয়ার করুন”-এ ট্যাপ করুন।
কোনো অতিরিক্ত প্রোভাইডারের সঙ্গে শেয়ার করতে: “অন্য ডাক্তারের সঙ্গে শেয়ার করুন”-এ ট্যাপ করুন।
“পরবর্তী”-এ ট্যাপ করুন, তারপর প্রস্তাবিত প্রোভাইডারের মধ্যে একটি নির্বাচন করুন অথবা আপনার প্রোভাইডার খুঁজে পেতে “সার্চ করুন” ব্যবহার করুন।
“অ্যাকাউন্টের সাথে কানেক্ট করুন” অপশনটি দেখানো হলে, সেটিতে ট্যাপ করে, সেই অ্যাকাউন্টের রোগীর ওয়েব পোর্টালের জন্য আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করেন সেটি লিখুন, তারপর স্ক্রিনে প্রদত্ত নির্দেশাবলি অনুসরণ করুন।
আপনার স্বাস্থ্য সংক্রান্ত ডেটা শেয়ার করার পাশাপাশি আপনার অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করার ফলেও সেই অ্যাকাউন্টের স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড স্বাস্থ্য অ্যাপে ডাউনলোড করা হয়।
আপনার ডাক্তারের সাথে শেয়ার করার জন্য বিষয় নির্বাচন করুন।
স্ক্রিনে সমস্ত বিষয় দেখতে নিচে স্ক্রোল করুন, তারপর পরবর্তী স্ক্রিন দেখতে “পরবর্তী”-তে ট্যাপ করুন।
“শেয়ার করুন”-এ ট্যাপ করুন, তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।
কীভাবে অন্যদের সঙ্গে শেয়ার করা ডেটা রিভিউ বা পরিবর্তন করবেন?
আপনার iPad-এ স্বাস্থ্য
অ্যাপে যান।
-এ ট্যাপ করুন, তারপর “শেয়ারিং”-এ ট্যাপ করুন।কোনো ব্যক্তি বা হেলথকেয়ার প্রভাইডারের নামে ট্যাপ করুন।
নিচে স্ক্রোল করুন, তারপর “শেয়ার করা ডেটা দেখুন”-এ ট্যাপ করুন।
যেকোনো পরিবর্তন করুন, তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।
কীভাবে কোনো কন্ট্যাক্ট বা প্রোভাইডারের সঙ্গে ডেটা শেয়ার করা বন্ধ করবেন?
আপনার iPad-এ স্বাস্থ্য
অ্যাপে যান।
-এ ট্যাপ করুন, তারপর “শেয়ারিং”-এ ট্যাপ করুন।কোনো ব্যক্তি বা হেলথকেয়ার প্রভাইডারের নামে ট্যাপ করুন।
“শেয়ারিং বন্ধ করুন” বা “অ্যাকাউন্ট অপসারণ করুন”-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য: আপনি যদি কারো সাথে ডেটা শেয়ার করা শুরু করেন, তাহলে শুধুমাত্র কন্ট্যাক্ট থেকে তাদের অপসারণ করলে তথ্য শেয়ার করা বন্ধ হবে না।
অ্যাপ ও ডিভাইসের সাথে স্বাস্থ্য সংক্রান্ত ডেটা এবং ফিটনেস ডেটা শেয়ার করা
আপনি অন্যান্য অ্যাপকে স্বাস্থ্য এবং ফিটনেস সংক্রান্ত ডেটা স্বাস্থ্য অ্যাপের সাথে শেয়ার করার অনুমতি দিতে পারেন। যেমন, আপনি যদি কোনো ওয়ার্কআউট অ্যাপ ইনস্টল করেন, তাহলে সেটির ব্যয়ামের ডেটা স্বাস্থ্য অ্যাপে দেখানো হতে পারে। ওয়ার্কআউট অ্যাপ অন্যান্য ডিভাইস এবং অ্যাপ দ্বারা শেয়ার করা ডেটা (যেমন আপনার হার্ট রেট এবং ওজন) রিড করতে এবং ব্যবহার করতে পারে। আপনি যদি কোনো অ্যাপ সেট আপ করার সময় স্বাস্থ্য অ্যাপের সাথে ডেটা শেয়ার করার জন্য সেই অ্যাপকে অনুমতি না দিয়ে থাকেন, তাহলে আপনি পরে অনুমতি দিতে পারেন। আপনি কোনো অ্যাপ থেকে অনুমতি অপসারণও করতে পারেন।
হেলথকেয়ার প্রোভাইডারের কাছ থেকে পাওয়া আপনার রেকর্ড অ্যাপের সাথে শেয়ার করতে, অন্যান্য অ্যাপের সঙ্গে আপনার স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড শেয়ার করা দেখুন।
আপনার iPad-এ স্বাস্থ্য
অ্যাপে যান।উপরের বামদিকে আপনার ছবি বা আদ্যক্ষরের পাশের প্রোফাইলে ট্যাপ করুন।
আপনি যদি আপনার ছবি বা আদ্যক্ষর না দেখেন, তাহলে
-এ ট্যাপ করুন, “সারসংক্ষেপ”-এ ট্যাপ করুন, তারপর উপরের ডানদিকে আপনার ছবি বা আদ্যক্ষরে ট্যাপ করুন।“গোপনীয়তা”-এর নিচে, “অ্যাপ ও পরিষেবা” অথবা “ডিভাইস”-এ ট্যাপ করুন।
যেসব আইটেম থেকে স্বাস্থ্য অ্যাপের ডেটা অ্যাক্সেস করার অনুরোধ এসছে সেগুলি স্ক্রিনে তালিকাভুক্ত করা হয়েছে।
কোনো আইটেমের অ্যাক্সেস পরিবর্তন করতে, সেটিতে ট্যাপ করুন, তারপর স্বাস্থ্য অ্যাপের জন্য ডেটা রাইট করার অনুমতি চালু বা বন্ধ করুন।
XML ফর্ম্যাটে স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কিত ডেটা শেয়ার করা
আপনি নিজের সমস্ত স্বাস্থ্য ও ফিটনেস সংক্রান্ত ডেটা স্বাস্থ্য অ্যাপ থেকে XML ফর্ম্যাটে এক্সপোর্ট করতে পারেন। বিভিন্ন অ্যাপের মধ্যে ডেটা শেয়ার করার একটি সাধারণ ফর্ম্যাট হল XML।
আপনার iPad-এ স্বাস্থ্য
অ্যাপে যান।উপরের বামদিকে আপনার ছবি বা আদ্যক্ষরের পাশের প্রোফাইলে ট্যাপ করুন।
আপনি যদি আপনার ছবি বা আদ্যক্ষর না দেখেন, তাহলে
-এ ট্যাপ করুন, “সারসংক্ষেপ”-এ ট্যাপ করুন, তারপর উপরের ডানদিকে আপনার ছবি বা আদ্যক্ষরে ট্যাপ করুন।“সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত ডেটা এক্সপোর্ট করুন”-এ ট্যাপ করুন, তারপর আপনার ডেটা শেয়ার করার জন্য একটি পদ্ধতি নির্বাচন করুন।